News Bangla 24 BD | টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ বাংলাদেশ


ছন্নছাড়া বোলিং, বাজে ফিল্ডিং আর ক্যাচ মিসের মহড়ার পাশাপাশি ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিল টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিও ২৭ রানে জিতে নিল স্বাগতিক নিউজিল্যান্ড। এতে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও একই পরিণতি বরণ করতে হলো মাশরাফি বাহিনীকে।

১৯৫ রানের পাহাড়সম টার্গেটে ওপেনার তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে নেমেছিলেন সৌম্য। দুজনেই আক্রমণাত্বক ব্যাটিং শুরু করেন। প্রথম ওভারেই স্যান্টনারের বলে দুই চার হাঁকিয়ে নিজেকে জানান দিলেন সৌম্য। নিউজিল্যন্ডের দেওয়া ১৯৫ রানের বিশাল টার্গেটকে তখন খুব বড় মনে হচ্ছিল না। কিন্তু ৪৪ রানের জুটি গড়তেই ছন্দপতন। ১৫ বলে ২৪ রানের ছোট্ট ঝড় তুলে ট্রেন্ট বোল্টের বলে গ্র্যান্ডহোমের হাতে ধরা পড়েন তামিম। এরপর আপন মেজাজে ব্যাট চালাতে থাকেন সৌম্য। একটা সময় তার সাবলীল ব্যাটিং দেখে বড় কিছুর আশা করা যাচ্ছিল। কিন্তু ২৮ বলে ৬ বাউন্ডারিতে ৪২ রানেই ক্যাচ তুলে দেন তিনি।

সৌম্যর বিদায়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। একটু পর ১৬ বলে ২ চারে ১৮ রান করে উইলিয়ামসনের বলে বোল্ড হয়ে যান সাব্বির রহমান। এখানেই কার্যত ম্যাচটি হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। শুধু ব্যবধান কমানো ছাড়া আর কিছু করার ছিল না। নিয়মিত বিরতিতে উইকেট যেতে থাকে। ব্যাক্তিগত ১৮ রানে টিম সাউদির দ্বিতীয় শিকারে পরিণত হন মাহমুদ উল্লাহ রিয়াদ। ১২ রান করে ফিরে যান মোসাদ্দেক। সৌম্যর পর দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করে ট্রেন্ট বোল্টের দ্বিতীয় শিকারে পরিণত হন সাকিব।

এর আগে বে ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসন এবং কোরি অ্যান্ডারসনের ব্যাটিং তাণ্ডবে ১৯৪ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। যাতে বাংলাদেশের ফিল্ডারদের ক্যাচ মিসের ‘অবদান’ আছে। ৪১ রানের মধ্যে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নিলেও শেষ পর্যন্ত বড় রান আটকাতে পারেনি বাংলাদেশি বোলাররা।

এ বিভাগের অন্যান্য সংবাদ