News Bangla 24 BD | সিরিয়ায় ট্যাংকার-বোম বিস্ফোরণে নিহত ৪৮ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার আজাজ শহরে ট্যাংকার ট্রাক-বোমা বিস্ফোরণে ৪৮ জন নিহত হয়েছেন। আলেপ্পো প্রদেশের উত্তরাঞ্চলের এই শহরে প্রায়ই হামলার টার্গেট হচ্ছে বেসামরিক ও বিদ্রোহী জনত। এই শহরে বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে তুরস্ক।

শনিবার (০৭ জানুয়ারি) বিকেলে এ হামলা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বলা হয়েছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১৪ জন বিদ্রোহী রয়েছে। বাকিদের মধ্যে অধিকাংশই বেসামরিক লোকজন। বিদ্রোহীগোষ্ঠীর বিভিন্ন অংশের পাঁচজন ধর্মীয় বিচারকও নিহত হয়েছেন।

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান জানিয়েছেন, বিস্ফোরণে কিছু দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছে যে, সেগুলো শনাক্ত করতে সমস্যা হচ্ছে।

নভেম্বর মাসেও আজাজ শহরে বোমা হামলায় ২৫ জন নিহত হয়। প্রায়ই এ শহরে হামলা-হাঙ্গামা হয়ে থাকে। হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করে থাকে বিদ্রোহীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ