News Bangla 24 BD | এবার ‘পিকনিক’-এ যাবেন ববি - News Bangla 24 BD
News Head

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বর্তমানে তিনি ‘বৃদ্ধাশ্রম’, ‘বিজলী’সহ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চলতি মাসের মাঝামাঝি সময় ‘বৃদ্ধাশ্রম’ শিরোনামের সিনেমার শেষ অংশের শুটিং শুরু করবেন।

এর পরই তিনি ‘বিজলী’ সিনেমার কাজও শেষ করবেন। এ দুই সিনেমার কাজ শেষ করে ‘পিকনিক’ শিরোনামেন নতুন সিনেমার কাজ শুরু করবেন বলে জানান ববি।

ইফতেখার চৌধুরী পরিচালিত এ সিনেমার গল্প লেখা ইতোমধ্যে শেষ হয়েছে। তবে এ সিনেমায় ববির বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানাননি। এ সময়ের একজন চিত্রনায়ককে এ সিনেমায় দেখা যাবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

কে বি পিকচার প্রযোজিত এ সিনেমাটি হরর গল্প নিয়ে নির্মিত হবে। এ প্রসঙ্গে ববি বলেন, ‘‘পিকনিক’ একটি হরর গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এ সিনেমার গল্পে আমি একজন কলেজ শিক্ষার্থীর চরিত্রে অভিনয় করছি। আমাদের কলেজ থেকে পিকনিকে বাইরে যাই। এরপর ভৌতিক কিছু সমস্যায় পড়তে দেখা যাবে। এভাবেই সিনেমাটির গল্প এগিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘‘সিনেমাটির গল্প দারুণ। এ ধরনের সিনেমা আমাদের দেশে খুব একটা নির্মিত হচ্ছে না। আশা করছি, ‘পিকনিক’ সিনেমাটি দর্শক ভালোভাবে নিবেন।’’

ববি অভিনীত ‘বিজলী’ শিরোনামের চলচ্চিত্রের শুটিং প্রায় শেষের দিকে। ইফতেখার চৌধুরী পরিচালিত সুপার হিরোইন ঘরানার এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়িকা ববি। তার বিপরীতে রয়েছেন কলকাতার মডেল রণবীর। এছাড়াও ইফতেখার চৌধুরীর ‘মালটা’ শিরোনামের সিনেমাতেও অভিনয় করছেন ববি। এ সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এতে ববির বিপরীতে অভিনয় করছেন- বলিউড অভিনেতা ভাটশাল শেঠ।

এ বিভাগের অন্যান্য সংবাদ