News Bangla 24 BD | যেকোনো বিষয়ে আলোচনায় প্রস্তুত সিরিয়া : আসাদ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, যেকোনো বিষয়ে আলোচনায় প্রস্তুত তার সরকার।

সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় সিরীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে কাজাখস্তানে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে আল-আসাদ বলেছেন, আলোচনার তারিখ এবং বিরোধী শিবিরের কারা এতে প্রতিনিধিত্ব করবেন, তা এখনো নির্ধারিত হয়নি।

রয়টার্স অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

বাশার আল-আসাদ অভিযোগ করেছেন, তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছে, তা বিদ্রোহীরা লঙ্ঘন করেছে। ফ্রান্সের গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব বিষয় উল্লেখ করেন।

সরকারের প্রেসিডেন্ট হিসেবে তার অবস্থান নিয়ে আলোচনায় প্রস্তুত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, তবে আমার অবস্থান সংবিধানের সঙ্গে সম্পর্কিত। তারা যদি এ বিষয়ে আলোচনা করতে চায়, তাহলে সংবিধানের ওপর তা করতে হবে।’

আল-আসাদ ইঙ্গিত দিয়েছেন, সাংবিধানিক যেকোনো বিষয় গণভোটের মাধ্যমে নিষ্পত্তি হতে হবে। সিরিয়ার জনগণই ঠিক করবে প্রেসিডেন্ট কে হবেন।

২০১১ সালে সিরিয়া গৃহযুদ্ধ শুরু হয়। এ পর্যন্ত আড়াই থেকে ৪ লাখ লোক নিহত হয়েছে। উদ্বাস্তু হয়েছে প্রায় ১ কোটি মানুষ। আলেপ্পোসহ অধিকাংশ শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমানে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে আল-আসাদের সরকার। আলেপ্পো থেকে বিদ্রোহীদের অপসারণের পর সরকারি বাহিনী বিজয়ের মেজাজে আছে। তবে বিদ্রোহীরা সতর্ক করে বলেছে, আলেপ্পোয় সরকারের জয় মানে সিরিয়া যুদ্ধের সমাপ্তি নয়। এ কথা বাশার আল-আসাদও স্বীকার করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ