বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের সময়টা খুব ভালো যাচ্ছে না। সেঞ্চুরি কিংবা নিদেনপক্ষে হাফসেঞ্চুরিও আসছে না তার ব্যাট থেকে।
বল হাতেও তেমন সুবিধা করতে পারছেন না তিনি। দল টানা দুই সিরিজ হোয়াইওয়াশ হয়েছে। পারফর্মেন্সের দৈন্যতায় ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষস্থান হারিয়েছিলেন। কিন্তু এই দুঃসময়ে সুখের খবর এলো সাকিব আল হাসানের জন্য।
ওয়ানডে ফরম্যাটে আবারও অলরাউন্ডারদের শীর্ষস্থান দখল করেছেন তিনি। সাকিবের রেটিং পয়েন্ট ৩৭৭। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের সংগ্রহ ৩৩৫ রেটিং। সবচেয়ে অবাক করে দিয়েছে তৃতীয় স্থানটি। সেই স্থানটি দখল করেছেন টেস্ট স্ট্যাটাস না পাওয়া ক্রিকেটের নবীন শক্তি আফগানিস্তানের মোহাম্মদ নবি! তার রেটিং পয়েন্ট ৩৩২। গত বছর বিপিএলের চতুর্থ আসরেও ব্যাটে-বলে অসামান্য পারফর্মেন্সে দেখিয়েছেন নবি।
তবে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিব ২ নম্বরেই আছেন। টেস্টে ৪৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ৪০৫ রেটিং পয়েন্ট নিয়ে তার পরেই আছেন সাকিব। আর টি-টোয়েন্টিতে ৩৮৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটি দখল করেছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের পয়েন্ট ৩৪৬।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 