এবার কুমারিকা মিস হলেন জেরিন মোসান
‘কুমারিকা মিস ন্যচারাল-২০১৬’ এর গ্র্যান্ড ফিনালে সর্বশেষ ১১ প্রতিযোগী থেকে শীর্ষ ৩ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ বছর মিস কুমারিকা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন মুকুট অর্জন করেন মিস জেরিন মোসান, প্রথম রানারআপ কানিজ ফাতেমা সূর্য এবং দ্বিতীয় রানারআপ হন শিউলি আক্তার রোদেলা।
শনিবার (০৭ জানুয়ারি) সন্ধ্যায় হোটেল গার্ডেনিয়াতে এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
এবার স্পেশাল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে দ্যা মোস্ট বিউটি ফুল স্কিন নির্বাচিত হন আফরোজা ইসলাম টুম্পা, দ্যা মোস্ট বিউটি হেয়ার সাদিয়া ইকবাল নাবিলা এবং দ্যা কারেজিয়াস বিউটি নির্বাচিত হন নুসরাত জাহান নিঝুম (এসিড ভিকটিম)।
২০১৩ সাল থেকে প্রতি বছর ‘কুমারিকা মিস ন্যাচারাল’ নামে অনলাইনভিত্তিক সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে আসছে কুমারিকা।
অনুষ্ঠানে শীর্ষ ১১ প্রতিযোগী নাচ, অভিনয় ইত্যাদি বিভিন্ন একটিভিটির মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরেন।
এছারাও অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য বৃক্ষবন্দনা উপস্থাপন করা হয়। সঙ্গীত শিল্পী সভ্যতা অনুষ্ঠানে গান পরিবেশনা করেন।
সেরা প্রতিযোগীরা বিচারকমণ্ডলীর মুখোমুখি হন। সেখানে তাদের আত্মবিশ্বাস, ন্যাচারাল লুক, প্রকৃতিপ্রেম, উপস্থিতবুদ্ধি ইত্যাদির বিচারে নির্বাচিত হন।
এবারও বিজয়ী পাচ্ছেন আসন্ন ভালোবাসা দিবসে কুমারিকা নিবেদিত বিশেষ টেলিভিশন নাটকে অভিনয়ের সুযোগ।
তিনমাস ব্যাপী চলমান এ প্রতিযোগীতার চূড়ান্ত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিউটিশিয়ান রহিমা সুলতানা রিতা, অভিনেতা তাহসান খান, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং নাট্যপরিচালক মাব্রুর রশিদ বান্নাহ।
ফ্যাশন ডিরেক্টর মাহমুদুল হাসান মুকুল প্রতিযোগীদের গ্রুমিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেন।
অ্যায়াক্টিভেশন পরিচালনা করে বিজ্ঞাপনী সংস্থা মিস্টিক মাউন্ডস। ডিজিটাল এবং মেক ওভার পার্টনার হিসেবে কাজ করে সফটউইন্ডটেক ও হারমনি স্পা।
অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্য রাখেন, হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের ক্যাটাগরি বিজনেস ম্যানেজার নুসরাত জাহান।

গাজীপুরে পুলিশের অভিযানে পলাতক আসামীসহ ৩৩ আটক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ আততায়ীর গুলি.অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন
আগামী ১৮ মার্চ সুপ্রিম কোর্ট সাধারণ ছুটি ঘোষণা
আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ
আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান 