News Bangla 24 BD | মুসলমানদের প্রতি বৈষম্য নয়: বিদায়ী ভাষণে ওবামা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মুসলমানদের প্রতি বৈষম্য নয়: বিদায়ী ভাষণে ওবামা


বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলমানদের প্রতি কোনও প্রকার বৈষম্য না করার আহ্বান জানিয়েছেন। বুধবার সকালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে দেয়া বিদায়ী ভাষণে তিনি এ আহ্বান জানান।

টানা দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের পর আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বারাক ওবামা। আট বছর প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে দায়িত্ব পালনের পর আজ জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দেন তিনি। ক্ষমতা হস্তান্তরের আগে এটাই তার শেষ ভাষণ।

এসময় তিনি নিজের আট বছরের শাসনামলের সফলতার চিত্র তুলে ধরে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার, কিউবার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়ে কথা বলেন।

যুক্তরাষ্ট্র আগের চেয়ে অনেক বেশি শক্তিশালি দাবি করে ওবামা বলেন, এবার তার ধন্যবাদের পালা। আগামীর ইঙ্গিত করে মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, জলবায়ু পরিবর্তন ইস্যু প্রত্যাখ্যান করা আগামী প্রজন্মের জন্য প্রতারণা হবে।

তিনি বলেন, বর্ণবাদ যুক্তরাষ্ট্রের জন্য এখনও বড় সমস্যা। বর্ণবাদের বিরুদ্ধে সবার আরও অনেক কিছু করার আছে। তবে বিভিন্ন জাতিগোষ্ঠি (অভিবাসী) যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করেন ওবামা।

এসময় নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে বলেও জানান বিদায়ী প্রেসিডেন্ট ওবামা।

প্রচণ্ড শীতের মধ্যে বিদায়ী প্রেসিডেন্টের এ ভাষণ শুনতে কয়েক হাজার মানুষ উপস্থিত হন। ওবামার একনিষ্ঠ ভক্তরা আগে থেকে শীত উপেক্ষা করেও টিকিট সংগ্রহ করেছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ