News Bangla 24 BD | সুন্দর ত্বকের জন্য - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ত্বকের যত্নের প্রধান তিনটি ধাপ হচ্ছে- ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং। ক্লিনজিং-টোনিং-ময়শ্চারাইজিং নিয়মিত রুটিনের অঙ্গ করে নিলে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখাটা খুব একটা কঠিন ব্যাপার না। তবে এর যে দুটি অত্যাবশ্যকীয় কাজ করা উচিত তা হল স্ক্রাবিং ও সানস্ক্রিনের ব্যবহার।

ক্লিনজিং
কাঁচা দুধে তুলা ভিজিয়ে ম্যাসাজ করলে ভালো ক্লিনজিং হয়। মুখ, গলা, ঘাড় ও শরীরের অন্যান্য অনাবৃত অংশও একইভাবে পরিষ্কার করা যায়। পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। অথবা ভালো কোম্পানির ফেসওয়াস বা ক্লেনজিং মিল্ক ব্যবহার করতে পারেন। প্রতিদিন দু’বার সকাল ও রাতে ক্লিনজিং করা উচিত।

টোনিং
ত্বক পরিষ্কারের পরে টোনিংয়ের পালা। শুষ্ক ত্বকে কমলালেবুর রস ছেঁকে টোনার হিসেবে ব্যবহার করা যায়। তৈলাক্ত ও মিশ্রত্বকে পুদিনা পাতা ফুটিয়ে ফ্রেশনার তৈরি করে ব্যবহার করা যায়। স্বাভাবিক ত্বকে শসা কেটে তার রস টোনার হিসেবে ব্যবহার করা যায়।

স্ক্রাবিং
দুধে ভুসিসহ আটাগুলে তার সঙ্গে এক চা চামচ চিনি ও এক চা চামচ লেবুর রস সারা শরীরে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। স্ত্রাবার লাগাতে হবে ত্বক পরিষ্কার করে নিয়ে এবং স্ক্রাবার অল্প শুকালে অ্যান্টি-ব্লকওয়াইজ ম্যাসাজ করে নিন পাঁচ মিনিট।

এ বিভাগের অন্যান্য সংবাদ