News Bangla 24 BD | প্রথম ইনিংসে লিড পেলো বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরির পর টেস্টেও সেঞ্চুরি তোলেন টম লাথাম। ১৭৭ রানের কাব্যিক এক ইনিংস। তবে তার ইনিংস যতনা জ্বালা ধরিয়েছে টাইগারদের মনে তার চেয়ে অনেক বেশি করেছে সান্টনারের ৭৩ রানের ইনিংস। শেষদিকে তার দৃঢ়তায় বাংলাদেশ বড় লিড থেকে বঞ্চিত হয়। শেষপর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ৫৩৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংসে ৫৬ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
রোববার ওয়েলিংটনের বেসিন রিসার্ভ স্টেডিয়ামে আগের দিনের ৩ উইকেটে ২৯২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দুই অপরাজিত ব্যাটসম্যান নিকোলস আর লাথাম এদিন সকালে দলের পক্ষে আরও ৫৫ রান সংগ্রহ করে বড় সংগ্রহের ইঙ্গিত দেন। তবে দলীয় ৩৪৭ রানে সাকিবের বলে ফিক করতে গিয়ে লেগ স্লিপে মিরাজের হাতে ধরা পড়েন নিকোলস। তবে আউট হওয়ার আগে দলের জন্য মূল্যবান ৫৩ রান করেছেন তিনি।

নিকোলসের বিদায়ের পর উজ্জিবিত হয়ে ওঠে বাংলাদেশ। দ্রুত আরও দু’টি উইকেট তুলে নেয় তারা। কলিন ডি গ্রান্ডহোমকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট পান শুভাশিস। তবে দলীয় ৩৯৮ রানে ভয়ঙ্কর হয়ে ওঠা ব্যাটসম্যান লাথাম ফেরাতে সামর্থ্য হয় টাইগাররা। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। তবে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ১৭৭ রান করেছেন তিনি। ৩২৯ বলে ১৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান এ ওপেনার।

তবে সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠছিলেন ব্র্যাডলি ওয়াটলিং ও মিচেল সান্টনার। ৭৩ রানের জুটি গড়ে তোলেন এ দুই ব্যাটসম্যান। তবে বল হাতে নিয়েই এ জুটি ভাঙেন মাহমুদউল্লাহ। শুধু তাই নয় নিজের প্রথম ওভারেই জোড়া আঘাত হেনে বাংলাদেশকে দারুণভাবে খেলায় ফিরিয়ে আনেন তিনি। ওয়াটলিংকে উইকেটরক্ষক ইমরুল কায়েসের তালুবন্দি করার পর টিম সাউদিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ব্যক্তিগত ৪৯ রান আউট হন ওয়াটলিং।

এরপর নবম উইকেটে নেইল ওয়াগনারকে নিয়ে ৩১ রানের জুটি গড়ে পাঁচশত রানের কোটা পার করেন সেন্টনার। দলীয় ৫০৪ রানে রাব্বির তৃতীয় শিকার হন ওয়াগনার। এরপর শেষ উইকেটে বোল্টের সঙ্গে ৩৫ রানের আরও একটি দারুণ এক জুটি গড়েন সেন্টনার। ফলে প্রথম ইনিংসে ৫৩৯ রান সংগ্রহ করে স্বাগতিক দলটি। ১০৫ বলে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলেন সেন্টনার।
বাংলাদেশের পক্ষে ৮৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন কারুল ইসলাম রাব্বি। ২টি করে উইকেট পান সাকিব, শুভাশিস ও মাহমুদউল্লাহ। এছাড়া তাসকিন পেয়েছেন ১টি উইকেট।

এ বিভাগের অন্যান্য সংবাদ