পাটনায় নৌকা ডুবে ২১ জনের মৃত্যু
ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায় গঙ্গা নদীতে নৌকা উল্টে ২১ জনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। খবর এনডিটিভির।
দুর্ঘটনার পরপরই নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়। দুর্ঘটনায় আহত ছয়জনকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটনার জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার আগারওয়াল জানিয়েছেন, রাতে অন্ধকারের কারণে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রোববার সকাল থেকেই উদ্ধারকাজ আবারো শুরু হয়েছে।
পাটনার গঙ্গা দিয়ারায় মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরই তিন দিনের ঘুড়ি উৎসবের আয়োজন করা। ওই ঘুড়ি উৎসব উপভোগ করতেই জড়ো হয়েছিলেন অনেক মানুষ। ফিরে যাওয়ার পথেই ওই দুর্ঘটনা ঘটেছে। নৌকায় অতিরিক্ত যাত্রী তোলার কারণেই এমন বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 