News Bangla 24 BD | ১২২ রানের লিড, তবুও দুশ্চিন্তা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে গতকাল ২৯২ করা নিউজিল্যান্ড আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে ৫৩৯ রানে অলআউট হয়েছে। ফলে দ্বিতীয় ইনিংসে মাঠে নামার আগে ৫৬ রানের লিড পায় বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুটাও হয় চমৎকার। কিন্তু হঠাৎই ইমরুলের ইনজুরিতে বিপদে পড়ে যায়। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১২২ রানের লিড নিয়ে দিন শেষ করে টাইগাররা। এখন শেষ দিনে ম্যাচ বাঁচানোই প্রধান কাজ ব্যাটসম্যানদের। হাতে আছে সতটি উইকেট।

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে সাবলীলভাবে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে হঠাৎ ছন্দপতন। দ্রুত রান নিয়ে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ইমরুল কায়েস। এরপর দ্রুত ফিরেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ। আঙুলে চোট রয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমের। তাই হঠাৎ অস্বস্তিতে বাংলাদেশ।

ইমরুল কায়েস আহত হয়ে মাঠ ছাড়ার পরের ওভারে বিদায় নেন তামিম ইকবাল। বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের ভেতরে ঢোকা বলের লেংথ বুঝতে পারেননি তিনি। পিছিয়ে গিয়ে লেট কাট করার চেষ্টায় হন বোল্ড। দ্বিতীয় ইনিংসে তামিম করেন ২৫ রান।

চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৬ রান; লিড ১২২। ১০ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। পঞ্চম ও শেষ দিন দলকে নিরাপদে নিতে মুমিনুল-সাকিব আল হাসান ও সাব্বির রহমানকেই রাখতে হবে বড় ভূমিকা।

রান আউট হয়ে ফিরেন নাইটওয়াচম্যান মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে আউট হয়েছিলেন দ্বিতীয় দিনের শেষ বলে। এবার মিচেল স্যান্টনারের সরাসরি থ্রোয়ে তিনি রানআউট হওয়ারই শেষ হয় চতুর্থ দিনের খেলা।

এই সময়ে যতটা দায়িত্বশীল ব্যাটিং দরকার ছিল সেটা করতে পারেননি মাহমুদউল্লাহ। নিল ওয়েগনারের লেগ স্টাম্পের বাইরের শর্ট বলে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংকে ক্যাচ দিয়ে ফিরেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ