News Bangla 24 BD | হারের শঙ্কায় বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দুই উইকেটে হারিয়েও কোনো প্রকার চাপে পড়েনি নিউজিল্যান্ড। টেইলর আর উইলিয়ামসন দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছে নিউজিল্যান্ড। উইকেটে আছেন কেন উইলিয়ামসন ৬৬ ও রস টেইলর ৩৮ রানে।

এর আগে পরপর দুই উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরার আভাস দেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে মিরাজ ছিলেন উইকেটশূন্য। আজ নবম ওভারে রাভালকে ফিরিয়ে দেন মিরাজ। আউট হওয়ার আগে ১৩ রান করেছেন রাভাল। এরপর ব্যক্তিগত ১৬ রান করা ল্যাথামকে বিদায় করেন মিরাজ।

৫৬ রানে এগিয়ে থেকে আজ দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬০ রান। ফলে জিততে হলে ৫৭ ওভারে ২১৭ রান করতে হবে নিউজিল্যান্ডকে।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস:
১৬০/৯ ( তামিম ২৫, ইমরুল ৩৬, মুমিনুল ২৩, মাহমুদউল্লাহ ৫, মিরাজ ১, সাকিব ০, সাব্বির ৫০, মুশফিক ১৩-আহত, তাসকিন ৫, রাব্বি ১, শুভাশিষ ০; বোল্ট ৩/৫৩, সাউদি ১/৩৬, সান্টনার ২/৩৬, ওয়েঙ্গার ২/৩৭)

এ বিভাগের অন্যান্য সংবাদ