News Bangla 24 BD | বাড়ির ওপর আছড়ে পড়ল বিমান, নিহত ২০ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টার্কিশ এয়ারলাইনসের একটি কার্গো বিমান কিরগিজস্তানে কয়েকটি বাড়ির ওপর আছড়ে পড়ায় নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

নিহতদের মধ্যে বিমানের আরোহী ও বিমান আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর লোকজন রয়েছে। বিবিসি অনলাইন জানিয়েছে, নিহতদের মধ্যে ওইসব বাড়ির কয়েকটি শিশু রয়েছে।

কিরগিজস্তানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজধানী বিশকেকের অদূরে মানাস বিমানবন্দরের কাছে বসতবাড়ির ওপর আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বোয়িং ৭৪৭ বিমানটি। উদ্ধারকর্মীরা একজন পাইলট ও ১৫ জন স্থানীয় বাসিন্দার মরদেহ উদ্ধার করেছে।

মানাস হলো কিরগিজস্তানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, যা রাজধানী বিশকেক থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার পর জরুরি বিভাগের কর্মীরা পৌঁছেছেন সেখানে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

হংকং থেকে মানাস বিমানবন্দর হয়ে ইস্তাম্বুলে যাচ্ছিল বিমানটি। কিন্তু মানাসে অবতরণের আগে স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে লোকালয়ে বিধ্বস্ত হয় বিমানটি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এতে ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘন কুয়াশায় দূরবর্তী বস্তু ভালোভাবে দেখা যাচ্ছিল না। তবে এ কারণে না কি অন্য কোনো কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি।

বিমান বিধ্বস্ত হওয়ার স্থানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, বিমান আছড়ে পড়ায় বিধ্বস্ত বসতবাড়ি থেকে আগুন ও ধোয়ার কুণ্ডলী উড়ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ