News Bangla 24 BD | র‌্যাংকিংয়ে এগোলেন সাকিব-মুশফিক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করেছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। পঞ্চম উইকেটে ৩৫৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

মুশফিক তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি তুলে নেন। খেলেন ১৫৯ রানের ইনিংস। তার ২৬০ বলের দায়িত্বশীল ইনিংসটি সাজানো ২৩টি চার ও একটি ছক্কায়। আর সাকিব তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ২৭৬ বলে ৩১টি চারের সাহায্যে ২১৭ রানের মহাকাব্যিক ইনিংস দলকে উপহার দেন।

তাদের ব্যক্তিগত পারফরম্যান্স প্রভাব ফেলেছে র‌্যাংকিংয়ে ও। সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে আট ধাপ এগোলেন সাকিব। বর্তমানের তার অবস্থান ২৩তম। অর্জিত রেটিং ৬৫৯! তবে টেস্ট অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় স্থানেই পড়ে থাকতে হয়েছে তাকে। এ ক্ষেত্রে সাকিবের সংগ্রহ ৪৩৬ রেটিং। ৪৮২ রেটিং নিয়ে শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

আর সেই র‌্যাংকিংয়ে মুশফিক এগিয়েছেন ১০ ধাপ। বর্তমানে তার অবস্থান ৩৫তম। সংগ্রহ ৫৭২ রেটিং। মুমিনুল হক সৌরভ এক ধাপ এগিয়ে রয়েছেন ২৮তম স্থানে। মুমিনুলের ঝুলিতে রেটিং জমা পড়েছে ৬৩৬।

প্রসঙ্গত, বাংলাদেশি ব্যাটসম্যানদের এত ব্যক্তিগত অর্জনের পরও ম্যাচটি তাদের কাছে হতাশার। কারণ প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও ম্যাচটিতে মুশফিক বাহিনী হেরে গেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এটা ‘লজ্জার’ বিশ্ব রেকর্ডও। কারণ টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ইনিংসে এত বড় সংগ্রহ নিয়ে আর কোনো দলই যে হারেনি!

এ বিভাগের অন্যান্য সংবাদ