News Bangla 24 BD | এক মাসের জন্য মাঠের বাইরে লিন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঘাড়ের ইনজুরিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস লিন। খেলতে পারবেন না ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগেও। এক মাসের জন্য মাঠের বাইরে থাকবেন ডানহাতি এ ব্যাটসম্যান।

গতকাল ব্রিসবেন বিশেষজ্ঞ চিকিৎসক দেখান লিন। তাকে এক মাস বিশ্রামে থাকার কথা জানান চিকিৎসক। এক মাস ক্রিকেটের বাইরে থাকবেন বলে পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজও মিস করবেন লিন। অকল্যান্ডে আগামী ৩০ জানুয়ারি থেকে সিরিজটি শুরু হওয়ার কথা রয়েছে। কিউইদের বিপক্ষে খেলতে না পারলেও লিনের চোখ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে ফেরা। ১৭ ফেব্রুয়ারি থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

পার্থে অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যান বুধবার গণমাধ্যমকে বলেন, ‘ঘাড়ের ব্যাথায় লিন অনেকটা ভুগছে। বিগ ব্যাশ লিগ খেলার সময় তার এ সমস্যা ছিল। তাকে মাসখানেকের মত ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। কিছুদিনের মধ্যেই তার পূণর্বাসন শুরু হবে। আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাকে পাওয়া যাবে।’

বিগ ব্যাশে দারুণ ব্যাটিং করে অস্ট্রেলিয়া ওয়ানডে দলে জায়গা করে নিয়েছিলেন ক্রিস লিন। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুটা ভালোও করেছিলেন। কিন্তু বেশিদূর এগোয়নি তার ইনিংস।

এ বিভাগের অন্যান্য সংবাদ