বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের এক যুগ
টেস্টে আজও নড়বড়ে অবস্থায় আছে বাংলাদেশ। কিন্তু জন্ম হয়েছে এবং হচ্ছে নতুন নতুন তারকার। বড় বড় ক্রিকেট শক্তিদের হারিয়ে দিচ্ছে। কিন্তু এই অবস্থায় তো একদিনে আসা হয়নি। আজ থেকে ১২ বছর আগে আজকের দিনে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল বাংলাদেশের ক্রিকেটে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ৫ বছর পর কোন টেস্ট সিরিজ জিতেছিল টিম টাইগার। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে সেদিন হোম সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথমবারের মত কোনো টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ।
বলা হয়, বাংলাদেশের নবযাত্রা শুরু হয়েছিল হাবিবুল বাশার সুমনের হাত ধরে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়কের হাত ধরে সেই দুই ম্যাচের সিরিজটি জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। বর্তমানে ফুটবলের দখলে যাওয়া এই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২২৬ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে অধিনায়ক হাবিবুল করেছিলেন ৯৬ রান। রাজিন সালেহ ৮৯, পাইলট ৪৯, মোহাম্মদ রফিক ৬৯ এবং মাশরাফি বিন মুর্তাজা কৌশিক করেছিলেন ৪৮ রান।
বাংলাদেশের দেওয় ৪৮৮ রানের জবাবে রফিকের ঘূর্ণিতে ৩১২ রানেই শেষ হয়েছিল জিম্বাবুয়ে। রফিক ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২০৪ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সর্বোচ্চ স্কোরার হাবিবুল বাশার করেন ৫৫ রান। দ্বিতীয় ইনিংসে ঘূর্ণি দেখান এনামুল হক জুনিয়র তুলে নেন ৬ উইকেট। জিম্বাবুয়ে অলআউট হয় ১৫৪ রানে। ম্যান অব দ্য ম্যাচ হন এনামুল।
দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেই ম্যাচটি ড্র হয়েছিল। জিম্বাবুয়ের প্রথম ইনিংস ৭ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছিলেন এনামুল হক জুনিয়র। সফরকারীদের ২৯৮ রানের জবাবে ডগলাস হোন্ডোর ৬ উইকেটে অবশ্য ২১১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সর্বোচ্চ ৫৬ রান করেছিলেন রফিক। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে আবারও এনামুলের ৫ উইকেট। মাশরাফির ৩টি। জিম্বাবুয়ে অলআউট ২৮৫ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে নাফিস ইকবালের সেঞ্চুরিতে ম্যাচটি ড্র হয়ে যায়। বর্তমান জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের ভাই নাফিস এদিন ৩৫৫ বল খেলে ১৮ বাউন্ডারিতে ১২১ রান করেছিলেন। ম্যাচ ড্র হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 