News Bangla 24 BD | স্কুলবাস-ট্রাক সংঘর্ষে ১৮ শিশুসহ নিহত ২৫ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভারতের উত্তর প্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে স্কুলপড়ুয়া ১৮ শিশুসহ ২৫ জন নিহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকালে প্রদেশের ইতাহ জেলায় এ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। ইতাহ জেলায় জে এস পাবলিক স্কুলের শিশুদের বহনকারী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে।

তীব্র শীতের কারণে ইতাহ প্রশাসন তিন দিন স্কুল বন্ধ ঘোষণা করলেও জে এস পাবলিক স্কুল খোলা রাখা হয়। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার সময় দুর্ঘটনায় হতাহত শিশুদের বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে।

শিশু শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটে তিনি বলেছেন, উত্তর প্রদেশের ইতাহ জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মর্মাহত। ছোট্ট সন্তানদের হারানো শোকাহত পরিবারের প্রতি আমি সমব্যথী এবং শিশুদের মৃত্যুতে সমবেদনা জানাচ্ছি।

পুলিশ জানিয়েছে, বাস থেকে শিশুদের উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ