ছিটকে গেলেন মুমিনুলও, দলে মুস্তাফিজ-শান্ত
ক্রাইস্টচার্চের শেষ টেস্টের অধিনায়ক তমিম ইকবাল অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন দুটি পরিবর্তনের কথা। খেলতে পারবেন না মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস।
কিন্তু অনুশীলন শেষে সেখানে যোগ হলো আরও আরও একটি নাম। পাঁজরের চোটে ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে পারবেন না মুমিনুল হকও।
শেষ মুহূর্তে তাই স্কোয়াডে নেওয়া হয়েছে দলের সঙ্গে থাকা নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমানকে। ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য নিউ জিল্যান্ডে আসা তরুণ ব্যাটসম্যন শান্ত টেস্ট অভিষেক করতে যাচ্ছেন।
ওয়েলিটংটন টেস্টে ব্যাটিংয়ের সময় বল লেগে পাঁজরে চোট পেয়েছিলেন মুমিনুল। মুশফিক-ইমরুলের চোটের তীব্রতা বেশি বলে অনেকটাই আড়ালে ছিল মুমিনুলের চোট। কিন্তু শেষশ পর্যন্ত বাকি দুজনের পথে গেল তার ভাগ্য।
আগের দিনই কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেছিলেন, মুমিনুলের সমস্যা আপাতত নেই। এক্সরেতে চিড় জাতীয় কিছু ধরাও পড়েনি। গোল বেধেছে অনুশীলনে।
তিনজন ছিটকে যাওয়ার পর স্কোয়াডে নেওয়া হয়েছে শান্ত ও মু্স্তাফিজকে। তবে মুমিনুলের জায়গায় একজন বোলার বাড়তি খেলানোর সম্ভাবনা সামান্যই। সেক্ষেত্রে ব্যাটিংয়ে বিকল্প আছে আর একজন হচ্ছে শান্ত।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 