সাকিবের জোড়া আঘাত, বোলিংয়ে বাংলাদেশের আধিপত্য
চা বিরতির পর জোড়া আঘাতে নিউজিল্যান্ডকে কিছুটা হলেও টেনে ধরেছেন সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখার সময়, ৭ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৫৬।
দ্বিতীয় দিন চা বিরতির পর দুইশ রান পার করে নিউজিল্যান্ড। সেঞ্চুরির পথে থাকা টেইলরকে সাজঘরে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ। লেগস্ট্যাম্পের বলে ফ্লিক করতে যেয়ে শর্ট মিডউইকেটে ধরা পড়েন তিনি। যাওয়ার আগে করে যান ৭৭।
এর আগে ল্যাথামকে ফেরান তাসকিন আহমেদ। টেইলর-ল্যাথামের গড়া ১০৬ রানের জুটি উপড়ে ফেলেন এই টাইগার পেসার। দলীয় ১৫৩ রানের মাথায় বিপজ্জনক ল্যাথামকে বিদায় করেন তাসকিন। আউট হওয়ার আগে নিউজিল্যান্ডকে ৬৮ রানের ইনিংস উপহার দেন ল্যাথাম
প্রথম সেশনটা খারাপ হয়নি বাংলাদেশের। বলতে গেলে দু’দলই সমানে সমান। লাঞ্চ বিরতির আগে ২৫ ওভার শেষে ২ উইকেটে ৭০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
রাব্বির হাত ঘুরে উইকেটের দেখা পায় বাংলাদেশ। একটি নয়, পরপর দুইটি উইকেট তুলে নিলেন কামরুল ইসলাম রাব্বি। দলীয় ৪৫ রানের মাথায় সাব্বিরের হাতে ‘জীবন’ পাওয়া রাভালকে ফিরিয়ে দেন রাব্বি। আউট হওয়ার আগে ১৬ রান করেছেন রাভাল। এরপর ২ রান করা দলনেতা কেন উইলিয়ামসনকে বিদায় করেন রাব্বি।
বাংলাদেশের দেয়া ২৮৯ রানের জবাবে শুরু থেকেই দেখেশুনে সতর্কভাবেখেলতে থাকে কিউই ব্যাটসম্যানরা। তবে সহজ একটি সুযোগ হাতছাড়া করেন সাব্বির রহমান।
দলীয় দশম ওভারের দ্বিতীয় বলে স্লিপে দাঁড়িয়ে থাকা সাব্বিরের হাতে ক্যাচ তুলে দেন রাভাল। সাব্বির তা তালুবন্দি করতে ব্যর্থ হন।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন সৌম্য সরকার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে।
এছাড়া নুরুল হাসান সোহানের ৪৭, নাজমুল হোসেন শান্তর ১৮ আর শেষ দিকে রুবেল হোসেনের অপরাজিত ১৬ রান দলের সংগ্রহে অবদান রাখে।
কিউইদের হয়ে বল হাতে চমক দেখান টিম সাউদি। তিনি একাই নেন ৫ উইকেট। ৪টি উইকেট শিকার করেন বোল্ট। আর খালি হাতে ফেরেননি ওয়াগনার।
ইনজুরির কারণে এই ম্যাচে নেই তিন টাইগার ক্রিকেটার-মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। মুশফিকের পরিবর্তে টেস্টে অভিষেক হয় নুরুল হাসান সোহানের। ইমরুলের জায়গায় একাদশে ডাক পান সৌম্য সরকার।
মুমিনুলের বদলে একাদশে জায়গা হয় নাজমুল হোসেন শান্তর। সাদা পোশাকে এটিই তাঁর প্রথম ম্যাচ। পাশাপাশি শুভাশিস রায়ের পরিবর্তে একাদশে ডাক পান পেসার রুবেল হোসেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 