News Bangla 24 BD | নিম গাছ থেকে বের হচ্ছে দুধ! (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন জার্সি পরে নামাজ পড়া কি বৈধ? বাজেটে জনগণের লাভ-ক্ষতি পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! ৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ব্যাংকক যাচ্ছে সিনেমা ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আধুনিক যুগেও পিছন ছাড়েনি কুসংস্কার৷ প্রাকৃতিক নিয়মের অনেক যুক্তিপূর্ণ ব্যাখ্যা বিজ্ঞান দিলেও, মানুষ যেন বরাবরই তার পিছনে দৈবহস্তক্ষেপ দেখতে পায়৷ এবং তাই হয়েছে ভারতের পশ্চিম মেদিনীপুরের বেলদাতে৷ নিমগাছ থেকে সাদা রঙের তরল বের হতে দেখে সেটিকে ঘিরে শুরু হয়েছে পূজার্চনা। বৃহস্পতিবার থেকে দৈবকৃপাধন্য সেই নিম গাছের তলায় ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। রটে গিয়েছে, গাছে রয়েছেন শীতলা দেবী।

নারায়ণগড় ব্লকের বেলদা অঞ্চলের সবুজপল্লি এলাকা। নারায়ণগড় সুসংহত শিশু বিকাশ প্রকল্প অফিসের সামনের মাঠেই রয়েছে একটি নিম গাছ। হঠাৎ করে কেউ আবিষ্কার করেন, নিম গাছের গা বেয়ে গড়িয়ে পড়ছে দুধ। কেউ কেউ হাতে নিয়ে চেটে দেখেন দিব্যি মিষ্টি। মুহূর্তে ছড়িয়ে যায় এই কাহিনি। দলে দলে মানুষ ভিড় জমাতে শুরু করে গাছের তলায়। সাদা সেই তরল পদার্থ চেখে সকলেই মত দেন যেন যে, মিষ্টি দুধই গড়িয়ে পড়ছে গাছের গা বেয়ে। মুহূর্তে রটে যায় দৈব মাহাত্ম্যের লীলা। সঙ্গে সঙ্গেই চলে আসে ফুল-ধূপ-সিঁদুর। নিম গাছ তখন দেবতা। কেউ বাড়ি থেকে নারকেল এনে ফাটান গাছের গোড়ায়।

দেবতা কিংবা অলৌকিক ব্যাপার ছাড়া অন্য কিছু আর ভাবতেই পারছেন না গ্রামবাসীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের এক কর্মী সমবেত জনতাকে বোঝানোর চেষ্টা করেন যে, এটি প্রাকৃতিক নিয়ম। শীতের সময় গাছ রেচন পদার্থ ত্যাগ করে। কিন্তু, তা শুনতে নারাজ ধার্মিক মানুষ। রীতিমতো তর্কও জুড়ে দেয় তারা। অগত্যা সেই কর্মী রণে ভঙ্গ দেন। এলাকার এক পুরোহিত প্রচার করেন, বিগ্রহ প্রতিষ্ঠার প্রয়োজন। গড়ে তোলা দরকার মন্দিরেরও। দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও।

এ বিভাগের অন্যান্য সংবাদ