News Bangla 24 BD | অভিষেকে জনসমাগম নিয়ে মিথ্যাচার করছে গণমাধ্যম : ট্রাম্প - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অভিষেকে জনসমাগম নিয়ে মিথ্যাচার করছে গণমাধ্যম : ট্রাম্প


দায়িত্ব নেয়ার পর প্রথম দিন অফিসে বসেই গণমাধ্যমকে এক হাত দেখে নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বললেন, তার শপথ দেখতে আসা জনসমাগমের আকার নিয়ে মিথ্যাচার করছে গণমাধ্যম। এজন্য তাদেরকে ধরা হবে এবং চড়া মূল্য দিতে হবে।

ট্রাম্প বলেন, ২০ জানুয়ারি ক্যাপিটল হিলে তার শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে দশ লাখেরও বেশি মানুষ এসেছিল।

এতো মানুষ হয়েছিল যে তারা ওয়াশিংটন মনুমেন্ট পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, কিন্তু সরাসরি সম্প্রচারিত ভিডিওতে সংখ্যাটা এত বোঝা যায়নি।

তিনি সাংবাদিকদেরকে ‘পৃথিবীর সবচাইতে অসৎ মানুষ’ বলে অভিহিত করেন।

পরে হোয়াইট হাউজের মুখপাত্র সন স্পাইসার সাংবাদিকদের বলেন, ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্মরণকালের সবচাইতে বেশি সংখ্যক মানুষ জড়ো হয়েছিল। কিন্তু সেটাকে খুব ভুলভাবে উপস্থাপন করেছেন সাংবাদিকেরা।

স্পাইসার আরো বলেন, হোয়াইট হাউজ এজন্য সংবাদমাধ্যমকে দায়ী করবে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে এটাই প্রথম সংবাদ সম্মেলন ছিল সন স্পাইসারের।

সূত্র : বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ