কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক সুমন আহমদ (২৫) নিহত হয়েছেন। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে।
কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান এম এ রহমান আতিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। শনিবার, ২১ জানুয়ারি রাতে কাতারের আলকুর-সিমসিমা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
সুমন আহমদ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী গ্রামের মখলিছ মিয়ার ছেলে। সুমনের মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চেয়ারম্যান বলেন, শনিবার রাতে গাড়ি চালানোর সময় হঠাৎ চাকা বিস্ফোরণ হয়ে গাড়িটি উল্টে গেলে সুমন ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা এক কাতারি নাগরিক গুরুতর আহত হন।
পরে কাতারের পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে হাদদাদ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সুমন ওই হাসপাতালে মর্গে রয়েছেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 