News Bangla 24 BD | টিটিপি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন ট্রাম্প - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টিটিপি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ওবামাকেয়ার বন্ধের নির্দেশের পর এবার এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশের অংশীদারত্বের চুক্তি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্য দিয়ে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। টিপিপি’র বদলে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি করার পরিকল্পনা করেছেন ট্রাম্প।

সোমবার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে নিজের দেশকে প্রত্যাহার করে নেন তিনি। ১২ জাতির এ বাণিজ্য চুক্তি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া নীতির একটি অপরিহার্য অংশ ছিল।

কিন্তু এ চুক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘কর্মসংস্থান হত্যাকারী’ ও ‘স্বার্থের ধর্ষণকারী’ উল্লেখ করে কলমের এক খোঁচাতেই সরিয়ে নেন নিজেদের।

নির্বাহী আদেশে স্বাক্ষরের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা এ বিষয়ে অনেক দিন ধরেই কথা বলছি। এ বিষয়ে যা করেছি, তা মার্কিন কর্মীদের জন্য অনেক বড় কিছু।’

যুক্তরাষ্ট্র ছাড়াও ২০১৫ সালে টিপিপি চুক্তিতে অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম স্বাক্ষর করে।

তবে এটি এখনও কার্যকর হয়নি। তবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ায় বাকি ১১ জাতির এ চুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনী প্রচারণার সময় টিপিপি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। একই সঙ্গে উত্তর আমেরিকার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) থেকেও যুক্তরাষ্ট্রকে কথা দিয়েছিলেন তিনি।

পুরো বিশ্বকে ‘অবাক’ করে গত নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়া রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। নির্বাচনে প্রচারণার সময়ও নানা ধরনের বক্তব্য দিয়ে সমালোচনায় তুঙ্গে ছিলেন তিনি।

সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ