ওমরাহ পালনের জন্য পিএসএলে খেলবেন না মঈন আলি
পরিবারের সঙ্গে মক্কায় ওমরাহ হজ পালন করার জন্য পাকিস্তান সুপার লিগে ( পিএসএল) খেলবেন না ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড় মঈন আলি। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলার কথা ছিল মঈনের।
মঈন বর্তমানে ভারতে জাতীয় দলের সঙ্গে অবস্থান করছেন। কোয়েটার কার্লোস ব্রাথওয়েটের পরিবর্তে তার নাম ঘোষণা করা হয়েছিল। নিজের এজেন্টের মাধ্যমে পিএসএলের সঙ্গে আলোচনা করছিলেন যে তাকে পিএসএলের সময় পাওয়া যাবে কী না। মক্কায় ওমরাহ পালনের বিষয়টির পরিকল্পনার পরে কোয়েটাকে তাৎক্ষণিকভাবে সেটি অবগত করেন তিনি। তার পরিবর্তে সেখানে খেলবেন বর্ষীয়ান অস্ট্রেলীয় খেলোয়াড় ব্র্যাড হজ। আরব আমিরাতে ফেব্রুয়ারির ৯ তারিখ থেকে শুরু হয়ে মার্চের ৭ তারিখ পর্যন্ত পিএসএল।
টুইটারে কোয়েটা গ্ল্যাডিয়েটরস জানায়, মঈন আলি একজন শীর্ষ খেলোয়াড় এবং দারুণ মানুষ। পরিবারকে প্রাধান্য দেয়ার তার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, শুভকামনা মঈন। এর আগে আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছিলেন বোর্ডের পরামর্শে। ধর্মপ্রাণ মুসলিম মঈন আলি ২০০৯ সালে প্রথম ওমরাহ পালন করেছিলেন। সেই মৌসুমে কাউন্টিতে ওরচেস্টারশায়ারের হয়ে দারুণ খেলেছিলেন এবং সেটার জন্য ওমরাহর সময় ‘অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা’কে বলেছিলেন এই সাফল্যের রহস্য। ক্রিকইনফো।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 