News Bangla 24 BD | অভিবাসন কঠোরে নির্বাহী আদেশ জারি করছেন ট্রাম্প - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

অভিবাসন কঠোরে নির্বাহী আদেশ জারি করছেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন আরো কঠোর করে কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নির্বাহী আদেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের বিধিবিধান কঠিন করছেন অভিবাসন নিয়ে নির্বাচনী প্রচারে তোলপাড় সৃষ্টিকারী ট্রাম্প।

বুধবার এসব আদেশে স্বাক্ষর করার কথা রয়েছে ট্রাম্পের। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ সাময়িকভাবে স্থগিত হবে এবং সিরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ছয়টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেওয়ার কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

কংগ্রেসের কিছু কর্মকর্তা ও অভিবাসন বিশেষজ্ঞদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে রয়টার্স অনলাইন।

মঙ্গলবার রাতে এক টুইটে ট্রাম্প বলেন, বুধবার জাতীয় নিরাপত্তার জন্য একটি বিশাল দিন। এ দিন থেকে কয়েক মাসের জন্য যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে যত দিন আরো কঠোর আইন না হচ্ছে, তত দিন নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুরা এর আওতার বাইরে থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এক নির্বাহী আদেশের মাধ্যমে সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের যেকোনো নাগরিককে ভিসা দেওয়া নিষিদ্ধ করছেন ট্রাম্প।

মঙ্গলবার টুইটে ট্রাম্প বলেন, ‘আগামীকাল (বুধবার) জাতীয় নিরাপত্তার জন্য বিশাল পরিকল্পনা আসছে। অনেক কিছুই হবে, যার মধ্যে আমরা প্রাচীর নির্মাণ করব।’

সীমান্ত নিরাপত্তা হিসেবে একদিকে যেমন মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার কথা বলা হচ্ছে, অন্যদিকে তেমনি সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী ও শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। আগামী সপ্তাহ থেকে সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো বেশি সক্রিয় হতে পারেন ট্রাম্প।

ওবামা প্রশাসনে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগের প্রধান স্টিফেন লেগোমস্কি জানিয়েছেন, দেশের স্বার্থে অভিবাসন ও শরণার্থী প্রবেশ সীমাবদ্ধ করা ও নির্দিষ্ট দেশের ভিসা দেওয়া নিয়ে কঠোর আদেশ জারি করতে পারেন প্রেসিডেন্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ