News Bangla 24 BD | ছেলেদের দাড়ি সম্বন্ধে জেনে নিন কিছু মজার কথা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ছেলেদের দাড়ি সম্বন্ধে জেনে নিন কিছু মজার কথা


পুরুষদের ফ্যাশনে এখন সবচেয়ে বেশি ‘ইন’ কোনটা? চোখ বুজে বলে দেওয়া যাবে প্রথম নামটা অবশ্যই গাল ভর্তি দাড়ির। শেভড হোক বা উলোঝুলো, ট্রিমড হোক বা ঘন, কেয়ারলেস বেড়ে ওঠা হোক বা নির্দিষ্ট শেপ-এ কাটা, ট্রেন্ডি-হ্যান্ডসাম পুরুষ মানেই যেন দাড়ি আবশ্যিক। রণবীর সিংহ থেকে শুরু করে শাহিদ কপূর, বিরাট কোহলি থেকে আয়ুষ্মান খুরানা— ফ্যাশনে থাকতে ‘দাড়িওয়ালা’ থাকাটাই বেছে নিয়েছেন সকলে। হয়তো বাদ নেই আপনিও। কিন্তু দাড়ি সম্বন্ধে এই ‘অদ্ভুত’ তথ্যগুলি আগে জানতেন কি?

– দাড়ি দেখে অনেকে ভয় পান। এটাও এক ধরনের ফোবিয়া। একে বলে পোগোনোফোবিয়া।

– দাড়ি প্রধানত বাড়ে সকালবেলাতেই। রাতের তুলনায় সকালে এর বৃদ্ধির হার বেশি।

– ডাস্ট অ্যালার্জি থাকলে দাড়ি রাখা ভাল। ঘন দাড়ি বাতাসে ভাসমান ধুলোবালি আটকে দেয়।

– যদি কেউ কখনও দাড়ি না কামান তাহলে সর্বাধিক ২৭.৫ ফুট পর্যন্ত লম্বা হতে পারে তাঁর দাড়ি।

– যাঁরা রোজ দাড়ি শেভ করেন তাঁরা প্রায় ৩,৩৫০ ঘণ্টা সময় দাড়ি কামানোর পিছনে ব্যয় করেন।

– বর্তমানে ফ্যাশন ইন হলে কী হবে এক সময় আলেক্সান্ডার কিন্তু তাঁর পদাতিক বাহিনীতে নিষিদ্ধ করে দিয়েছিলেন দাড়ি রাখা।

– কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা জানাচ্ছে, দাড়ি ৯৫ শতাংশ অতি বেগুনি রশ্মি আটকাতে পারে।

– একটা সময় রাশিয়ায় কেউ দাড়ি রাখলে তাঁকে বছরে ১০০ রুবেল করে কর দিতে হত!

– ১১ বছরের মেয়ের কথাতেই নাকি দাড়ি রাখতে শুরু করেছিলেন আব্রাহাম লিঙ্কন।

– এখনও পর্যন্ত সবচেয়ে লম্বা দাড়ির রেকর্ড রয়েছে নরওয়ের হ্যান্স লংসেথ নামে এক ব্যক্তির।
মৃত্যুর সময় তাঁর দাড়ি ছিল ৫.৩৩ মিটার লম্বা।

এ বিভাগের অন্যান্য সংবাদ