বাজছে জাতীয় সঙ্গীত, ভারতীয় ক্রিকেটার চিবোচ্ছেন চুইংগাম!
কানপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে লড়াই শুরুর আগের ঘটনা এটি। ভারতের জাতীয় সঙ্গীত বাজানোর সময় বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, যুবরাজ সিং-রা সেই সঙ্গীতের সঙ্গে মুখ মেলালেন।
কিন্তু সেখানে ব্যতিক্রম দেখা যায় একজনকে; তিনি পারভেজ রসুল! কাশ্মিরে জন্ম নেয়া এই ক্রিকেটার ভারতের সঙ্গীতের সঙ্গে মুখ মেলাননি; চিবোলেন চুইংগাম! এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রসুলের এই কাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় মিডিয়া।
বিতর্কের জন্ম দিয়েই জাতীয় দলে টি-টোয়েন্টি অভিষেক ঘটলো রসুলের। দেশের ৬৮তম প্রজাতন্ত্র দিবসেই জাতীয় সঙ্গীত ‘অবমাননার গুরুতর অভিযোগ’ উঠেছে তার বিরুদ্ধে। গোটা দেশে নিন্দার ঝড় উঠেছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পথচলা সুখকর হয়নি রসুলের। তার দল ভারত হেরে গেছে ৭ উইকেটে। ব্যক্তিগত পারফরম্যান্সেও আহামরি কিছু করে দেখাতে পারেননি। ব্যাট হাতে ৬ বল খেলে করেছেন ৫ রান। বল হাতে ৪ ওভারে ৩২ রান দিয়ে পকেটে পুরেছেন একটি উইকেট।
টি-টোয়েন্টিতে মাঠে নামার আগেই আলোচনায় ছিলেন পারভেজ রসুল। স্টেডিয়ামে ঢোকার সময় তাকে একবার সন্দেহভাজন হিসেবে আটক করেছিল ভারতীয় পুলিশ। প্রথম কাশ্মিরী ক্রিকেটার হিসেবে ভারত জাতীয় দলে টি-টোয়েন্টি অভিষেক হওয়া ম্যাচে আরো একটি আলোচনার জন্ম দিলেন রসুল।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 