News Bangla 24 BD | গ্রিন কার্ডধারীদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গ্রিন কার্ডধারীদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা


সিরিয়াসহ যে সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তার আওতায় গ্রিন কার্ডধারীরাও থাকছেন বলে হোমল‌্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে আগামী চার মাস শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার শরণার্থীদের জন্য অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন থেকে আগামী ৯০ দিন কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে না বলেও এতে বলা হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিবাসী ও শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছেন সেটি যুক্তরাষ্ট্রের যারা বৈধ স্থায়ী বাসিন্দা কিন্তু ওই সাতটি দেশ থেকে আসা তাদেরকে আসতে বাধা দেবে। তবে প্রতিটি মামলার ভিত্তিতে এগুলো নিস্পত্তি করা হবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বৈধ ইমিগ্রেশন ভিসা থাকার পরও শনিবার মিশরের কায়রো বিমানবন্দরে পাঁচ ইরাকি ও এক ইয়েমেনিকে নিউ ইয়র্কগামী ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি ।

এ বিভাগের অন্যান্য সংবাদ