News Bangla 24 BD | টেস্ট খেলতে ভারত গেল বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

প্রথমবারের মতো ভারতে টেস্ট খেলার উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।ইউ-এস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে যাত্রা করে মুশফিকুর রহিম ও তার দল।

সকাল ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও কিছুটা দেরি হয়েছে। কলকাতা হয়ে তারা টেস্ট ভেন্যু হায়দরাবাদে পৌঁছাবে।

বাংলাদেশের ক্রিকেট দল আগে চারবার (১৯৯০, ১৯৯৮, ২০০৬ ও ২০১৬ সাল) ভারতে গেছে। কিন্তু কখনও ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ ও টেস্ট খেলেনি তারা। এ দীর্ঘ অপেক্ষার অবসান এবার হতে যাচ্ছে।

হায়দরাবাদে একমাত্র টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ ভারতের ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৫ ও ৬ ফেব্রুয়ারির ঘাম ঝরানো ম্যাচ শেষে ৯ ফেব্রুয়ারি রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলির দলকে মোকাবিলা করবে মুশফিকরা।আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দল দেশে ফেরত আসার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ