News Bangla 24 BD | আইপিএল ১০ম ‍আসরের নিলাম ২০ ফেব্রুয়ারি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আইপিএল ১০ম ‍আসরের নিলাম ২০ ফেব্রুয়ারি


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরের নিলামের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে নতুন সময়সূচি।

আজ শনিবার নিলাম হওয়ার কথা থাকলেও নতুন এ সূচি ঘোষণা করে বিসিসিআই।
জানা গেছে, নতুন বছরের শুরুতেই ভারতের সুপ্রিম কোর্ট বিসিসিআই প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে অপসারণ করে বোর্ডের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করায় পূর্বনির্ধারিত সময়সূচি বাতিল করা হয়।

নিলামের জন্য এখন পর্যন্ত ৭৫০ জনকে নিবন্ধন করা হয়েছে। আর খেলোয়াড়দের নিবন্ধনের শেষ দিন ছিল গত ৩ ফেব্রুয়ারি।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে ২৭ জন করে ক্রিকেটার নিতে পারবে। যেখানে বিদেশি সর্বোচ্চ নয়জন থাকবে। পাশাপাশি প্রতিটি দল সর্বোচ্চ ১০ মিলিয়ন মার্কিন ডলার খচর করতে পারবে।

উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএল।

এ বিভাগের অন্যান্য সংবাদ