News Bangla 24 BD | আফগানিস্তানে তুষারধসে নিহত শতাধিক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আফগানিস্তানে তুষারধসে এক গ্রামে ৫০ ব্যক্তিসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন। গত কয়েকদিনের অব্যাহত ভারী তুষারপাতের ফলে এ তুষারধসের ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির প্রধানত উত্তরাঞ্চলীয় এবং মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে তিন দিনের ভারী তুষারপাতের পর তুষারধস আঘাত হানে। এতে ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া, রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে ত্রাণ ও উদ্ধারকর্মীরা যেতে পারছেন না।

তুষারধসে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা নুরিস্তান প্রদেশে ঘটেছে। এ প্রদেশের একটি গ্রামেই অন্তত ৫০ ব্যক্তি মারা গেছেন বলে জানিয়েছেন প্রাকৃতিক দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর মোহাম্মদ। অন্যান্য এলাকায় অন্তত ৫৪ ব্যক্তি নিহত হয়েছে। ১৬৮টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং শতশত গৃহপালিত পশু মারা গেছে।

খারাপ আবহাওয়া এবং গভীর তুষারের কারণে ত্রাণ তৎপরতা চালানো কষ্টকর হয়ে পড়েছে। ত্রাণকর্মীরা বিচ্ছিন্ন গ্রামগুলোতে পৌঁছাতে পারছেন না। সূত্র: বিবিসি।

এ বিভাগের অন্যান্য সংবাদ