News Bangla 24 BD | ইমরুলের বদলে দলে ঢুকলেন মোসাদ্দেক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন ওপেনার ইমরুল কায়েস। তার জায়গায় দলে ডাকা হয়েছে মিডল-অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এখনও টেস্ট ক্রিকেট খেলা হয়নি তার। হায়দ্রাবাদে আগামী ৯ ফেব্রুয়ারির ম্যাচটিতেই অভিষেক হবে মোসাদ্দেকের।

হায়দ্রবাদের জিমখানা গ্রাউন্ডে গতকাল শুরু হওয়া ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় বাঁ ঊরুতে আঘাত পান ইমরুল কায়েস। ম্যাচটি আজ ড্রয়ের মাধ্যমে শেষ হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, নিউজিল্যান্ড সিরিজে যে ইনজুরির কারণে সিরিজের শেষ টেস্ট ম্যাচ থেকে ইমরুল কায়েস ছিটকে গিয়েছিলেন এটি তারই পুনরাবৃত্তি।

ইমরুল কায়েস ছিটকে যাওয়ায় ক্রাইস্টচার্চ টেস্টের মতো এই টেস্টেও তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই টেস্টে দুই ইনিংসে সৌম্য সরকারের রান সংখ্যা যথাক্রমে ৮৬ ও ৩৬।

বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক, উইকেটরক্ষক), তামিম ইকবাল, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বী, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, লিটন দাস, মুমিনুল হক, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত।

এ বিভাগের অন্যান্য সংবাদ