News Bangla 24 BD | সেলুনে কাস্টমারের মাথায় জ্বলছে আগুন, অত:পর...(ভিডিও) - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সেলুনে কাস্টমারের মাথায় জ্বলছে আগুন, অত:পর…(ভিডিও)


প্রসাধনের জন্য কত অদ্ভুত পদ্ধতিই যে অবলম্বন করা হয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। সম্প্রতি তেমনই এক উদ্ভট কৌশলের খবর সামনে এসেছে টুইটারে পোস্ট করা একটি ভিডিও মারফত। এই ভিডিও-তে দেখা গিয়েছে, একটি সেলুনে মাথার চুলে আগুন ধরিয়ে হেয়ার স্ট্রেইটনিং-এর কাজ করা হচ্ছে।

মাথার চুলের কোঁকড়ানো ভাব কাটানোর জন্য হেয়ার স্ট্রেইটনিং একটি অত্যন্ত জনপ্রিয় কৌশল। এই ভি়ডিওতে সেই হেয়ার স্ট্রেইটনিং-এর একটি বিচিত্র প্রয়োগ ধরা পড়েছে।

পাকিস্তানের জার্নালিস্ট ওমর আর কুরেশি দিন কয়েক আগে এই ভিডিও পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, পাকিস্তানেরই কোনও একটি সেলুনে এই পদ্ধতিতে চুল সোজা করার কাজ চলছে। সেলুনটির নির্দিষ্ট অবস্থান তিনি জানাতে পারেননি। কারণ পোস্টের নীচে কমেন্ট অংশে তিনি জানিয়েছেন, এই ভিডিও তিনি নিজে শ্যুট করেননি, তিনি কেবল পোস্ট করেছেন।

ভিডিও-তে দেখা যাচ্ছে, চেয়ারে বসে থাকা কাস্টমারের মাথার চুলে প্রথমে সেলুনের কর্মচারী স্প্রিংকলারের সাহায্যে ছিটিয়ে দিচ্ছেন তেল জাতীয় কোনও দাহ্য পদার্থ। আর তার পরেই মাথার চুলে ধরিয়ে দিচ্ছেন আগুন। আগুন যখন দাউ দাউ করে জ্বলছে, তখন সেই আগুনের উপর দিয়ে চিরুনি চালিয়েই কেশবিন্যাসের কাজ করা হচ্ছে। কাস্টমারের মাথায় আগুনের আঁচও লাগছে না। তিনি হাসিমুখে বসে উপভোগ করছেন এই অভিনব হেয়ার স্ট্রেইটনিং পদ্ধতি।

ওমর-এর পোস্ট করা এই ভিডিও বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। যাঁরা ভিডিও দেখছেন, তাঁরা সকলেই হতবাক। মাথায় আগুন ধরিয়ে কী ভাবে চুল সোজা করা যেতে পারে, এবং কী ভাবেই বা এক মাথা আগুন নিয়েও সেলুনে আগত ক্রেতা অক্ষত অবস্থায় হাসিমুখে বসে থাকতে পারেন, সেই কথা ভেবে বিস্ময় কাটছে না কারোরই।

এই নিয়ে নানাবিধ রঙ্গরসিকতাও শুরু করে দিয়েছেন টুইটার গ্রাহকদের একাংশ। তবে সেরা কমেন্টটি সম্ভবত করা হয়েছে ‘ডক্টর বেয়ার্ন ডিসাইডস’ নামের প্রোফাইল থেকে।

এই প্রোফাইলের মালিক কমেন্ট করেছেন, ‘এই আগুনে ওই কাস্টমারের মাথার কোনও ক্ষতিই হবে, কারণ বোঝাই যাচ্ছে, লোকটার মাথায় ঘিলু বলে কোনও পদার্থই নেই।’

সুত্র-এবেলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ