ঘ্যানঘেনে স্ত্রীকে সামলান চার উপায়
খুঁটিনাটি ব্যাপার নিয়ে স্ত্রীর সারাদিন ঘ্যানঘেন করার অভিযোগ পুরুষরা প্রায়শই তুলে থাকেন। কেউ চেঁচামেচি করে ঝগড়া করেন। কেউ আবার মুখ বুজে সহ্য করে নেন। তবে যেভাবেই এই সমস্যার মোকাবিলা করুন না কেন, মানসিক চাপ তো বাড়েই। তাই এই সমস্যা মেটানোর চারটি উপায় পাঠকদের জন্য আলোচনা করা হলো।
১. প্রথমে শুনুন। ভেবে দেখুন তো ঠিক কোন কোন জায়গায় তার অভিযোগ। সেই ভুলগুলো কি আপনার পক্ষে শুধরে নেওয়া সম্ভব? যদি পারেন এবং সেই অভিযোগ যদি ন্যায্য হয় তাহলে ভুল শুধরে নেওয়াই ভালো। তাতে আপনার এবং সম্পর্কের লাভ।
২. পাল্টা বোঝান। বলুন, দোষত্রুটি নিয়েই মানুষ। সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হয়। ঘ্যানঘ্যান করে বা অভিযোগ করে কোনো লাভ হয় না।
৩. স্ত্রী বা প্রেমিকা কাদের সঙ্গে মেলামেশা করেন, সেটা খেয়াল করুন। তার বন্ধুরাও কি এভাবেই সব সময় একে অপরের ওপরে দোষারোপ করেন? তা হলে কিন্তু ব্যাপারটা ক্ষতিকর।
৪. নিজেকেও শান্ত রাখুন। কেননা, সমালোচনা জীবনের অঙ্গ। তার জন্য নিজেকে মানসিক কষ্ট দেবেন না।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 