মিরাজের আউটে চতুর্থ দিনের শুরুতেই ধাক্কা
চতুর্থ দিনের শুরুতেই ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে দলকে ৫১ রান উপহার দিয়েছেন মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩২৭ রান।
‘প্রথম সেশনটা যদি তারা ভালোভাবে কাটাতে পারে, তাহলে কমপক্ষে ১০০-১২০ রান স্কোর বোর্ডে যোগ হবে। যেটা আমাদেরকে ফলোঅন এড়ানোর খুব কাছে নিয়ে যাবে।’ গতকাল দিন শেষে সংবাদ সম্মেলনে এমন আশার কথাই শুনিয়েছিলেন সাকিব।
কিন্তু তা আর হলো কই, ভূবনেশ্বর কুমারের করা চতুর্থ দিনের প্রথম ওভারেই সরাসরি বোল্ড হয়ে সাজঘরমুখী হন গতকালের হাফ সেঞ্চুরিয়ান মেহেদি মিরাজ। উইকেটে মুশফিকুর রহিম আছেন (৮৩) রান নিয়ে। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন তাইজুল ইসলাম।
হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩২২/৬। এখনও ৩৬০ রানে পিছিয়ে আছে মুশফিকরা। ফলোঅন এড়াতে এখনও প্রয়োজন ১৬১ রান। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩২৩/৭।
উল্লেখ্য, টেস্টের তৃতীয় দিনে মুশফিককে সঙ্গে নিয়ে ১০৭ রানের নজরকাড়া ইনিংস খেলেন সাকিব আল হাসান। শেষমেশ ৮২ রান করে বিদায় নিতে হয় তাকে। বাঁহাতি এই ব্যাটসম্যানকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 