News Bangla 24 BD | আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৭ জনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

রোববার দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রদেশটির গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, হামলাকারী একটি সামরিক গাড়ির কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে তিনজন সেনা ও চারজন বেসামরিক নাগরিক ছিলেন।

ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তালেবান। তাদের মুখপাত্র কারী ইউসুফ আহমাদি দাবি করেন, তালেবানের হামলায় ৩৯ জন সেনা হতাহতের শিকার হয়েছেন।

তবে নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ