News Bangla 24 BD | ব্রিটেনের রানীর জন্য টুইটার কর্মকর্তা নিয়োগ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ব্রিটেনের রানীর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাকিংহাম প্যালেস। এই পদের জন্য বার্ষিক বেতন ধরা হয়েছে ৩০ হাজার পাউন্ড।

টুইটারে রানী এলিজাবেথের ফলোয়ারের সংখ্যা ২৭ লাখেরও বেশি। রানীর অফিসিয়াল টুইটার পেজে টুইটার, ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট পরিচালনার জন্য চলতি সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘ডিজিটাল যোগাযোগ কর্মকর্তা’ শীর্ষক পদটিতে নিয়োগের যোগ্যতা হিসেবে ‘দ্রুত পরিচালনা’ ও ‘প্রগতিশীল’ উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীকে অবশ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা হতে হবে। এছাড়া ফটোগ্রাফি ও ভিডিও ধারণেও দক্ষতা থাকতে হবে।

সার্বক্ষণিক দায়িত্বে থাকা এই কর্মকর্তাকে রানীর টুইটার অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে এবং রানী ও রাজকীয় পরিবারের সদস্যরা জনসাধারণের সঙ্গে সংশ্লিষ্ট যেসব কার্যক্রমে অংশ নেন সে বিষয়ে সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে হবে।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জানিয়েছে, এই পদে যোগদানকারীর জন্য পেনশন ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ