তাইওয়ানে বাস উল্টে ৩২ পর্যটক নিহত
তাইওয়ানের রাজধানী তাইপেতে পর্যটকবাহী বাস উল্টে ৩২ জন পর্যটক নিহত হয়েছেন। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তাইপেতে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসটিতে ৪৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই ৩০ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ২ জন।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, অপর ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের সবাই প্রবীণ ও তাইওয়ানের নাগরিক।
তাইওয়ান পর্যটন ব্যুরো জানায়, তিয়েহ লিয়েন হুয়া ট্রাভেল এজেন্সির আয়োজনে পর্যটকরা ভ্রমণে যাচ্ছিলেন। বাসটি দ্রুতগতিতে একটি বাঁক অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপে গিয়ে আঘাত করে। এসময় বাসটি রাস্তার পাশে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।
সূত্র: রয়টার্স ও এবিসি নিউজ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 