আইপিএলের নিলামে ৬ বাংলাদেশি ক্রিকেটার
ভারত মানেই ক্রিকেট বাণিজ্য আর টাকার ওড়াউড়ি। তাই আইপিএলে খেলার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে ৭৯৯ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছিলেন! চিন্তা করুন, সংখ্যাটা ৭৯৯! তাই শেষ পর্যন্ত বাছাই করে তা ৩৫১ জনে স্থির করা হয়েছে। এই ৩৫১ জনের মধ্যে আছে ৬ বাংলাদেশি ক্রিকেটার। সেই ছয়জনের মধ্যে আছে নবীন-প্রবীণের মিশেল। তবে নবীনদের প্রভাবই বেশি। আগামী ২০ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য নিলামে স্থির হবে এই ছয়জনের ভাগ্য।
নিলামে ওঠা ৬ ক্রিকেটার হলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল, দলকে বিপদে নির্ভরতা দেওয়া মাহমুদ উল্লাহ, মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান, উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক (বিজয়), স্পিডস্টার তাসকিন আহমেদ এবং স্পিন সেনসেশন মেহেদী হাসান মিরাজ।
বিপিএলের চতুর্থ আসরে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। অখ্যাত দল খুলনা টাইটান্সকে নিয়ে ব্যাটে-বলে ম্যাজিক দেখিয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। সাব্বিরের ব্যাটিং স্টাইলই তাকে টি-টোয়েন্টি ফরম্যাটের যোগ্য করে তুলেছে। অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো পারফর্মেন্স করছেন এনামুল। নিষেধাজ্ঞা থেকে ফিরে আবারও আক্রমণাত্মক বোলিং করছেন তরুণ স্পিডস্টার তাসকিন। আর মেহেদী মিরাজের কৃতিত্ব তো ইতিহাস! তা সবাই জানেন।
এই ৬ ক্রিকেটারের নিলাম শুরু হবে সর্বনিম্ন ৩০ লাখ রুপি থেকে। এর আগে ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যথারীতি এবারও তাকে রেখে দিয়েছে শাহরুখ খানের দল। এ ছাড়া গত বছর প্রথমবারের মতো আইপিএলে গিয়ে চমক দেখিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এবারও বড় অংকের বিনিময়ে তাকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এখন নতুন ছয়জনের থেকে কতজনকে কিনবে দলগুলো সেটা নিলাম শেষে পরিষ্কার হবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 