মেয়ে বন্ধুর সঙ্গে বিতর্কে ম্যারাডোনা
এবার ম্যারাডোনা তার বান্ধবী সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়লেন। ঝামেলা এতটাই বড় আকারে গড়ায় যে তা নিবৃত্ত করতে শেষমেশ পুলিশকে এসে হস্তক্ষেপ করতে হয়।
জানা গেছে, বান্ধবী রোকিওর সঙ্গে মাদ্রিদের একটি নামী হোটেলে উঠেছেন ম্যারাডোনা। বান্ধবীর সঙ্গে প্রেম ভালবাসায় মেতে উঠলেও হঠাৎই তিনি ‘কুখ্যাত’ মেজাজ চড়ে উঠেন। শুরু হয়ে যায় রোকিওর সঙ্গে ‘উত্তপ্ত বাদানুবাদ’। এক পর্যায়ে রোকিওই পুলিশকে ফোন করে ডেকে নেন হোটেলে। ম্যারাডোনা ও রোকিওকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ বুঝতে পারে বিষয়টি গুরুতর নয়। তাই পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। পুলিশি জেরায় ম্যারাডোনা বা রোকিও কেউই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেননি। ঘণ্টাদুয়েক হোটেলে থাকার পর চলে যায় পুলিশ।
উল্লেখ্য, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান ক্লাবটি নাপোলিকে সমর্থন করার জন্যই মাদ্রিদে পা রেখেছেন ম্যারোডোনা। তিনি এই ক্লাবেই আগে খেলেছিলেন।ক্লাবটির প্রধান কর্তার অনুরোধেই মাদ্রিদে এসেছেন আর্জেন্টাইন এ মহানায়ক।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 