News Bangla 24 BD | খিদে কমানোর কৌশল - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বেশির ভাগ মানুষের কাছেই ওজন কমানো একটা বড় সমস্যা। কারণ খাওয়ার ওপর নিয়ন্ত্রণ রাখাটা কঠিন কাজ। যখন মানুষের খিদেপায়, তখন সামনে যা কিছু পায় তাই খায়, সেটা যতই অস্বাস্থ্যকর হোক না কেন। যদি স্বাভাবিক উপায়ে আপনি আপনার খিদে পাওয়াটা কমাতে পারেন, তাহলে আপনার খাওয়ার পরিমাণটাও কমাতের পারেন।

নিয়ম করে খেলেও খিদে কমানো যায়। কম খাওয়ার অভ্যেস করার কিছু কৌশল। কৌশলগুলো পালন করলে, আপনার শরীরে বাড়তি ক্যালোরির প্রবেশ বন্ধ হবে। যা আপনার ওজন কমাতে সাহয্য করবে। এ কৌশলগুলো মেনে চললে আপনার অতিরিক্ত খিদেও কমে যাবে। আর এ কৌশল গুলো স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না।

মাঝে মধ্যে চা বা কফির কাপে চুমুক : চা ও কফি, এমন পানীয় যা খিদে মেরে ফেলে। নিয়মিত রুপে যদি চা বা কফির কাপরে চুমুক দেন, তাহলে আপনার খিদে পাবে না খুব। খেয়াল রাখবেন, এই পানীয়গুলোয় যেন অল্প চিনি দেওয়া থাকে।

আস্তে খান : আপনি যদি তাড়াহুড়ো করে খাওয়ার খান, তাহলে সেটা গেলার মতো হয়ে দাঁড়ায়, এবং চট করে পেট ভরে যায়। এর পরে আবার ক্ষিধেও পেয়ে যায়, তাড়াতাড়ি। এটা আরও ক্ষতিকারক। তাই সঠিক উপায় হল, যখন খাবেন ধীরে সুস্থ্যে খান, এবং খাবারটা বেশ উপভোগ করুন, যাতে একটা তৃপ্তি আসে। পেটের সঙ্গে মনটাও ভরে।

প্রতি ঘণ্টায় পানি পান করুন : প্রতি ঘণ্টায় এক গ্লাস করে পানি পান করুন। এতে আপনার শরীরে জমা যত আবর্জনা ধুয়ে বেরিয়ে যায়, এবং আপনার একটা পেটটা ভরে আছে অনুভূতি হয়। শরীর যথেষ্ট মাত্রায় আদ্র রাখলে, আপনার কখনই ক্ষুধার্ত বোধ হবে না।
সব কিছুতে দারচিনি দিন: দারচিনি একটা খুব স্বাস্থ্যকর মশলা, যা আপনার রক্তে চিনির মাত্রা সঠিক বজায় রাখে। তার মানে এটা আপনার হজম করার গতিটা একটু আস্তে করে দেয়, যাতে আপনার অনেকক্ষণ অবধি ক্ষিধে পেতে দেয় না।

চিনি বর্জন করুন : চিনি আপনার শরীরে শক্তির মাত্রা হঠাৎ বাড়ায়, বা কম হলে, শক্তির মাত্রা হঠাৎ করে কমিয়ে দিতে পারে। যখন চিনির মাত্রা পড়ে যায়, তখন আমাদের খিদে পায়ে। তাই চিনি থেকে দূরে থাকাই ভাল।

সব সময় ফাইবার যুক্ত খাবার খান : খাবারে থাকা ফাইবার ভেঙে, হজম হতে সময় লাগে। তাই, আপনি যখন কোনো ফাইবার সমৃদ্ধ খাবার খান, সেটা আপনাকে অনেক বেশি সময়ের জন্য পেট ভর্তি থাকার অনুভূতি দেয়।

রস বানিয়ে খাওয়ার থেকে, গোটা ফল খান : আপনি যদি আপনার হঠাৎ খিদে মেটাতে ফল খান, গোটা ফল খাওয়ার চেষ্টা করুন, রস না। রস তরল, ও তাতে কোনো ফাইবার থাকে না। তাই সেটা চট করে হজম হয়ে যায়। গোটা ফল খেলে, ক্যালোরির পরিমাণ একই থাকবে, শুধু পেটটা অনেক বেশি সময়ের জন্য ভরা থাকার অনুভূতি দেবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ