News Bangla 24 BD | আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফ্রিদির বিদায় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফ্রিদির বিদায়


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের বাইরে থাকা পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। রবিবার এ ঘোষণার মধ্য দিয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানলেন কখনও কীর্তিমান আবার কখনও বিতর্কিত দেশটির অন্যতম সফল এই অলরাউন্ডার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

৩৬ বছর বসয়ী আফ্রিদি ২০১৫ সালেই ওয়ানডে ও টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। তবে ২০১৬ সালের অধিনায়কত্ব হারানোর পরও টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যেতে চেয়েছিলেন। তবে বোর্ড তাকে সেই সুযোগ দেয়নি। অতঃপর অবসরের ঘোষণা দিলেন ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আলোড়ন সৃষ্টি করা এই ব্যাটসম্যান।

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও আরও দু’বছর ঘরোয়া টুর্নামেন্টে দেখা যাবে হাজারো নারীর রাতের ঘুম নষ্ট করা সুদর্শন আফ্রিদিকে। দেখা যাবে তার সেই চিরচেনা দুই হাত প্রসারিত করে উদযাপন।

বিদায় ঘোষণায় আফ্রিদি বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছি। তবে আমার ভক্তদের জন্য ঘরোয়া টুর্নামেন্টে আরও দু’বছর খেলে যেতে চাই।

২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ২৭ টেস্টে এক হাজার ১৭৬ রানের পাশাপাশি নিয়েছেন ৪৮ উইকেট। এ সংস্করণে তার ক্যারিয়ার সেরা ইনিংস ১৫৬।

৩৯৮টি একদিনের ম্যাচে ৮ হাজার ৬৪ রানের (সর্বোচ্চ ১২৪) পাশাপাশি লেগ স্পিনে বল হাতে পেয়েছেন ৩৯৫ উইকেট। আর টি-টোয়েন্টিতে ৯৮ ম্যাচে অংশ নিয়ে এক হাজার ৪০৫ রানের পাশাপাশি নামের পাশে যোগ করেছেন ৯৭ উইকেট।

এ বিভাগের অন্যান্য সংবাদ