News Bangla 24 BD | লিবিয়ায় জাহাজের কন্টেইনারে ১৩ অভিবাসন প্রত্যাশীর লাশ - News Bangla 24 BD
News Head
 শেরেবাংলা নগরে সরকারি তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক-১৩ ভাওয়াল রাজদীঘি হবে গাজীপুরের সংস্কৃতির কেন্দ্রবিন্দু: জেলা প্রশাসক যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশে ভোজ্যতেলসহ কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহী পাকিস্তান বিশ্বকাপ ফুটবল ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়তে চায় জাপান! আজ সারাদেশে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি মশা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাবের সম্ভাবনা রয়েছে: ডিএনসিসি প্রশাসক ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

লিবিয়ায় জাহাজের কন্টেইনারে ১৩ অভিবাসন প্রত্যাশীর লাশ


লিবিয়ায় ইউরোপগামী একটি জাহাজের কন্টেইনার থেকে ১৩ অভিবাসন প্রত্যাশীর লাশ ও জীবিত ৫৬ জনকে উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে এক কিশোর ও এক কিশোরী রয়েছে। কন্টেইনারের মধ্যে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু ঘটে। বৃহস্পতিবার ত্রাণ কর্মকর্তারা একথা জানান।
লিবিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট ফেডারেশন (আইএফআরসি) তাদের ওয়েবসাইটে জানায়, আফ্রিকান এসব অভিবাসন প্রত্যাশী ‘চারদিন’ ধরে ওই কন্টেইনারে আটকা পড়া অবস্থায় ছিল।
সেখান থেকে জীবিত উদ্ধার করা কয়েকজনের অবস্থা গুরুতর। তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা প্রয়োজন।
লিবিয়া রেড ক্রিসেন্টের মুখপাত্র মোহাম্মাদ আল-মিসরাতি এএফপিকে বলেন, লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলীয় শহর খোমস থেকে মঙ্গলবার এসব অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে। বাসস।
এ বিভাগের অন্যান্য সংবাদ