অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে বড় ধরনের দাবানল জনবসতি গ্রাস করে চলেছে। এতে পুড়ে গেছে অন্তত ৯৫টি বাড়ি। দাবানলে পার্থের দক্ষিণে অবস্থিত ইয়ারলুপ শহরের এক-তৃতীয়াংশ পুড়ে গেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন তিনজন।
খবর বিবিসির।
দেশটির কর্তৃপক্ষ বলছে, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে রাতভর বইতে থাকা বাতাস আগুন উসকে দেয়। দাবানল এখনো অব্যাহত আছে। এতে আরও শহর পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আজ শুক্রবার আরও শক্তিশালী বাতাস বইতে পারে। তেমনটা হলে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতে পারে।
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের ফায়ার সার্ভিসের কমিশনার ওয়েন গ্রেগসন এক সংবাদ সম্মেলনে বলেন, ইয়ারলুপে দাবানলের ভয়বহতা এতই যে তা মোকাবিলা করা কঠিন।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, দাবানল মোকাবিলা করতে গিয়ে তাঁর সংস্থার চারজন সদস্য আহত হয়েছেন। ধ্বংস হয়েছে ফায়ার সার্ভিসের একটি ট্রাক।
দাবানল ৫০ হাজার হেক্টরের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। অন্যান্য শহরেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা 