News Bangla 24 BD | নাটকীয়, অবিশ্বাস্য জয়ে ফাইনালে কোয়েটা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

নাটকীয়, অবিশ্বাস্য জয়ে ফাইনালে কোয়েটা


জয়ের জন্য শেষ তিন বলে পেশোয়ার জালমির প্রয়োজন ছিল ২ রান। কিন্তু কোনো রান নেওয়া তো দূরে থাক, দলটি শেষ তিন বলে হারাল ৩ উইকেট! প্রথম কোয়ালিফায়ারে নাটকীয় আর অবিশ্বাস্য ১ রানের জয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠে গেল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ২০১ রান তাড়ায় শেষ ওভারে পেশোয়ারের দরকার ছিল ৭ রান। কোয়েটা অধিনায়ক সরফরাজ আহমেদ বল তুলে নেন মোহাম্মদ নওয়াজের হাতে। বাঁহাতি এই স্পিনার আগের তিন ওভারে ৪৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। সেই তিনিই শেষ ওভারে করলেন দুর্দান্ত বোলিং।

শেষ ওভারে নওয়াজের প্রথম বল থেকে কোনো রান নিতে পারেননি পেশোয়ারের অধিনায়ক ড্যারেন স্যামি। তবে দ্বিতীয় বলে হাঁকান চার। পরের বলে সিঙ্গেল নিয়ে স্যামি চলে যান নন স্ট্রাইক প্রান্তে। ৩ বলে চাই ২। কিন্তু চতুর্থ বলে সরফরাজের দুর্দান্ত ক্যাচে ফেরেন ক্রিস জর্ডান।

তখনো কে জানতো, নাটকীয়তার আরো বাকি! নওয়াজ শেষ দুটি বলই দিলেন ইয়র্কার। আর সেই দুই বলেই একে একে রানআউটে কাটা পড়লেন ওয়াহাব রিয়াজ ও হাসান আলী! তাতেই ১ রানের অবিশ্বাস্য জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠলেন নওয়াজ-সরফরাজরা।

বড় লক্ষ্য তাড়ায় ৩ রানের মধ্যেই অবশ্য ২ উইকেট হারিয়েছিল পেশোয়ার। তবে তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজ (৭৭) ও ডেভিড মালানের (৫৬) ৭২ বলে ১৩৯ রানের বড় জুটি পেশোয়ারকে জয়ের পথে রেখেছিল। কিন্তু শেষ তিন বলে ৩ উইকেট হারিয়ে শহীদ আফ্রিদির দলের এই নাটকীয় হার। পিএসএলের গত আসরেও একই স্টেজে এই কোয়েটার কাছে ১ রানে হেরেছিল পেশোয়ার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০০ রানের বড় পুঁজি গড়ে কোয়েটা। ৩৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭১ রান করেন শেহজাদ। ২২ বলে ৪০ রানের আরেকটি ঝোড়ো ইনিংস খেলেন কেভিন পিটারসেন। শ্রীলঙ্কা সফরের কারণে পেশোয়ারের তামিম ইকবাল ও সাকিব আল হাসান আর কোয়েটার মাহমুদউল্লাহ- তিন বাংলাদেশির কেউই ছিলেন না এই ম্যাচে।

এ বিভাগের অন্যান্য সংবাদ