News Bangla 24 BD | শুরুতে‍ই সৌম্য সরকারের বিদায় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে লঙ্কান জল-হাওয়ায় ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আজ মোরাতুয়ার ডি জয়সা স্টেডিয়ামে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশের বিপক্ষে দুই দিনের ম্যাচে মাঠে নেমেছেন মুশফিক-তামিমরা।

টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৪০। আউট হয়ে ফিরেছেন সৌম্য সরকার। ব্যক্তিগত ৯ রানে লাহিরু সামারাকুনের বলে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রণ চন্দ্রগুপ্তকে। তামিম অপরাজিত আছেন ১৩ রানে, মুমিনুল ১১।

ক্রাইস্টচার্চ টেস্টে ফর্মে ফেরার আভাস দিলেও হায়দরবাদে দুই ইনিংসে করেছিলেন ১৫ ও ৪২। এরপর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট বিসিএলে সাউথ জোনের হয়ে একমাত্র ইনিংসে করেন ২৬।

বাংলাদেশ অবশ্য ইমরুল কায়েসকে দুই টেস্টের দলে রাখেনি। ফলে শ্রীলঙ্কায় তামিমের ওপেন সঙ্গী সৌম্যই যে থাকছেন, তা মোটামুটি নিশ্চিত। শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশকে নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্ডিশাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ