শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে দারুণ সূচনা পেলো মারুফুল হকের দল। এতে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা কিছুটা হলেও পেছনে ফেলতে পারল মামনুলরা।
বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে শুক্রবার বিকেল পৌনে তিনটায় যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধ শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল হয়। তার মধ্যে একটি করে শ্রীলঙ্কা। অন্যটি করে বাংলাদেশ। ফলে ৪-২ গোলের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে গোল্ডকাপের এই আসরে শুভ সূচনা করেছে মারুফুল হকের শিষ্যরা।
ম্যাচের ১৭ মিনিটে প্রথম লিড পায় বাংলাদেশ। জাহিদের ক্রসে শ্রীলঙ্কার জালে বল পাঠান সাখাওয়াত হোসেন রনি। তবে এর মিনিট তিনেক পরই সমতায় ফেরে সফরকারীরা। ২০ মিনিটে পেনাল্টিতে গোল করে লঙ্কানদের ১-১ ব্যবধানে সমতায় ফেরান ৩৩ নম্বর জার্সিধারী ফিগুয়ার্দো।
তবে ১-১ ব্যবধানে সমতার পর স্বাগতিক দর্শকদের বেশিক্ষণ হতাশায় রাখেননি মামুনুলরা। মিনিট দুয়েক পরই অধিনায়ক মামুনুল ইসলামের কর্নারে দুর্দান্ত হেডে গোল করেন ইয়াসিন খান। তাতে ২-১ এ লিড নেয় বাংলাদেশ। এরপর ম্যাচের ৪২ মিনিটে নাবিব জীবনের দূর্দান্ত এক ফ্রি কিক প্রতিপক্ষের মাথা ছুয়ে শ্রীলঙ্কার গোলপোস্টে ঢুকে পড়ায় ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে এই ব্যবধানের উচ্ছ্বাস নিয়েই বিশ্রামে গেছে লাল সবুজের প্রতিনিধিরা।

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড
গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
বাজেটে ধনীদের আয়ে গরিবের ন্যায্য হিস্যা রাখা হয়েছে: রাশেদা হীরা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
দেশের ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ, জেলা হাসপাতালে মিলবে নিবিড় পরিচর্যা সেবা
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ 