News Bangla 24 BD | শাস্তি বাতিলের আশ্বাসে ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার - News Bangla 24 BD
News Head
 ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ

শাস্তি বাতিলের আশ্বাসে ইন্টার্নদের ধর্মঘট প্রত্যাহার


দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ধানমণ্ডির বাসভবনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমানের নেতৃত্বে ইন্টার্ন চিকিৎসকদের বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

বৈঠকে চারজনের শাস্তি প্রত্যাহারসহ ইন্টার্ন চিকিৎসকরা বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রী সেগুলো মেনে নেয়ার আশ্বাস দেন।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এক রোগীর স্বজনদের মারধরের ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মী চার ইন্টার্ন চিকিৎসককে শাস্তি দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।

শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে গত ১৯ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনায় সিরাজগঞ্জের কোনাগাতি থেকে আসা আলাউদ্দিন সরকার নামে এক রোগীর ছেলে আবদুর রউফকে ইন্টার্ন চিকিৎসকরা মারধর করেন।

তাকে কানধরে ওঠবোস করানো হয়। তার ভাই ও দুই নারী স্বজনকেও লাঞ্ছিত করা হয়েছিল। মারধর ও কান ধরিয়ে ওঠবোস করানোর ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চিকিৎসকদের নিয়ে সমালোচনা ওঠে।

এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ২৩ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে। ওই কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চার চিকিৎসকের ইন্টার্নশিপ ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছিল।

শাস্তিপ্রাপ্ত ইন্টার্নরা হলেন- ছাত্রলীগ শজিমেক শাখার সভাপতি ডা. এমএ আল মামুন, সহ-সভাপতি ডা. আশিকুজ্জামান আসিফ, সাবেক সহ-সভাপতি ডা. কুতুব উদ্দিন ও ডা. নূরজাহান বিনতে ইসলাম নাজ।

গত বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের শাস্তির ঘোষণা আসার পরপরই ইন্টার্ন চিকিৎসকরা অঘোষিত কর্মবিরতি শুরু করেছিলেন।

সোমবার ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি বাতিলের আশ্বাসের পরই এই কর্মবিরতি প্রত্যাহার করা হল।

এ বিভাগের অন্যান্য সংবাদ