ভোটকেন্দ্রে সেনা মোতায়েনের কোনো সিদ্ধান্ত নেই: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়ন করা হবে না।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে কুমিল্লা সিটি করপোরেশন, গাইবান্ধা-১ ও সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা জানান।
সিইসি বলেন, ‘এই নির্বাচনগুলোতে সেনা প্রস্তুত থাকবে। পরিস্থিতি খারাপ হলে সেনা মোতায়েন করা হবে। তবে ভোটকেন্দ্রে মোতায়েনের কোনো সিদ্ধান্ত হয়নি।’
তফসিল অনুযায়ী, ২২ মার্চ গাইবান্ধা-১ আসনে এবং ৩০ মার্চ সুনামগঞ্জ-২ শূন্য আসন ও কুমিল্লা সিটি করপোরেশনের ভোটগ্রহণ হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 