News Bangla 24 BD | চট্টগ্রামে পানি শোধনাগার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ জুলাই অবমাননা: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান

চট্টগ্রামে পানি শোধনাগার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


প্রতিদিন ১৪ কোটি ৩০ লাখ লিটার পানির ধারণক্ষমতা সম্পন্ন একটি পানি শোধনাগার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার পতেঙ্গা বোট ক্লাবে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

বহুল প্রতীক্ষিত এ প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে বন্দরনগরীর দীর্ঘদিনের পানি সংকট লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা। গত ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে এর কার্যক্রম শুরু হয়েছে।

পানি শোধনাগারটির নাম ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’। প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছিল ‘কর্ণফুলি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’। কারণ কর্ণফুলি নদীর তীরে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে ৩৫ একর জমির ওপর ৩৪৪ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করেছে চট্টগ্রাম ওয়াসা।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, ‘চট্টগ্রামে পানি সরবরাহ ও মানুষের চাহিদার মধ্যে যে বিশাল ঘাটতি ছিল তা দূরীকরণে অনেক সহায়ক হবে এ প্রকল্প। চট্টগ্রাম ওয়াসা দৈনিক ২১ কোটি লিটার পানি সরবরাহ করতে পারে। এ সংখ্যা মোট চাহিদার মাত্র ৪২ শতাংশ। যেখানে প্রতিদিনের চাহিদা ৫০ কোটি লিটার পানি। তবে বিশাল এই প্রকল্প চালুর মধ্য দিয়ে বন্দর নগরীর বাসিন্দারা প্রতিদিন আরো ১৪ কোটি ৩০ লাখ লিটার পানি পাবে। এর মাধ্যমে ৭০ শতাংশ চাহিদা পূরণ সম্ভব হবে।’

জানা গেছে, ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ হলো কর্ণফুলি পানি সরবরাহ প্রকল্পের (কেডব্লিউএসপি) আওতায় নেয়া তিনটি প্যাকেজের অংশ। ২০০৬ সালে এই বিশাল প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম ওয়াসা। ১ হাজার ৮৪৮ কোটি টাকা বাজেটের এই প্রকল্প পর্যাপ্ত জমি স্বল্পতার কারণে এতদিন আলোর মুখ দেখছিল না।

এ বিভাগের অন্যান্য সংবাদ